জরিমানা করেও রোখা যায়নি
রাজশাহীর চরঘাট উপজেলার বামুনদিঘি গ্রামে এক বছর আগে এক গৃহবধূর বাড়িতে গিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন একই গ্রামের ইউসুফ আলী। তখন ওই গৃহবধূ তাঁকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন। পরে সালিস বৈঠকে ইউসুফকে ৪৫ হাজার টাকা জরিমানা দেন। এক বছর পর গত সোমবার রাতে তিনি ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ সূত্র জানায়, ইউসুফ আলী সোমবার রাতে একই গ্রামের একজন ভ্যানচালকের বাড়িতে গিয়ে ওত পেতে ছিলেন। ভ্যানচালকের স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে এলে তাঁকে জাপটে ধরে বাড়ির বাইরে নিয়ে মুখের মধ্যে মাটি ঢুকিয়ে কাপড় দিয়ে বেঁধে ধর্ষণ করেন। পরে মেয়েটির স্বামী গিয়ে তাঁকে উদ্ধার করেন। আহত ওই গৃহবধূকে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়েছে।গ্রামবাসী জানান, এক বছর আগে ইউসুফ ওই গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। তখন মেয়েটি তাঁকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। পরে সালিস বৈঠকে ইউসুফকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার ওই গৃহবধূর স্বামী জানান, পুলিশের ব্যস্ততার কারণে তিনি মামলা করতে পারেননি। আজ (মঙ্গলবার) মামলা করবেন।