প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে গ্যাস নেওয়ার অভিযোগে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এক কারখানার মালিকের নামে মামলা ও দুটি রেস্টুরেন্টকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা জানান, অবৈধভাবে গ্যাস-সংযোগ নেওয়ার অভিযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকার সোনারগাঁ রাজধানী রেস্টুরেন্টের ব্যবস্থাপক ফরহাদ হোসেন ও পিরোজপুর এলাকার হীরাঝিল রেস্টুরেন্টের মালিক মোস্তফা মিয়াকে আটক করে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দুটি রেস্টুরেন্টের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।