জরিমানা দিয়ে সেই পাইলট ও ফ্লাইট ইঞ্জিনিয়ার ছাড়া পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে আটক হওয়া বাংলাদেশ বিমানের দুই পাইলট ও ফ্লাইট ইঞ্জিনিয়ার জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন। বিমান সূত্র জানায়, তাঁদের প্রত্যেকের ছয় হাজার রিয়াল (এক লাখ ১০ হাজার টাকা) জরিমানা করে সৌদি অভিবাসন কর্তৃপক্ষ গত রোববার দুজনকে মুক্তি দেয়। এরপর তাঁরা ঢাকায় ফিরে আসেন।গত শনিবার বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-০৩৭) জেদ্দা বিমানবন্দরে অবতরণের পর পাইলট ক্যাপ্টেন বশির ও ফ্লাইট ইঞ্জিনিয়ার ফুনটাকে সৌদি অভিবাসন কর্তৃপক্ষ আটক করে। কারণ হিসেবে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ বিমানকে জানায়, ক্যাপ্টেন বশিরের কাছে পাসপোর্ট ছিল না। আর ফুনটার দুটি পাসপোর্ট ছিল, যার একটি দিয়ে বশির অভিবাসন আনুষ্ঠানিকতা শেষ করার চেষ্টা করেছিলেন। বিমান সূত্র জানায়, আটক দুজনই বিদেশি নাগরিক। তাঁরা দুজন নাইজেরিয়া থেকে বাংলাদেশ বিমানের ভাড়া করা উড়োজাহাজের কর্মী।