জরিমানা প্রসঙ্গে কনকর্ড গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত ‘কনকর্ড গ্রুপকে ১৪ লাখ টাকা জরিমানা’ শীর্ষক সংবাদের ব্যাখ্যা দিয়েছে কনকর্ড গ্রুপ। প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) শাহ কামালউদ্দিন স্বাক্ষরিত ওই বক্তব্যে বলা হয়, কনকর্ড গ্রুপ রাজধানীর গুলশান ও বনানী এলাকায় তিনটি বহুতল ভবন নির্মাণ করার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অনুমতি গ্রহণ করেছিল। কিন্তু অসাবধানতাবশত পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন করা হয়নি। এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।ব্যাখ্যায় বলা হয়, কনকর্ড সব সময় প্রচলিত সংবিধিবদ্ধ নিয়মকানুন মেনে চলে। বিজ্ঞপ্তি।