জরিমানা, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে মিটার কারসাজি করে বিদ্যুৎ চুরির অভিযোগে গাজীপুর সদর উপজেলার কামারজুরি, কুনিয়া খাইলকৈর ও ডেগেরচালা এলাকার ছয় আবাসিক গ্রাহকের বিরুদ্ধে ছয়টি মামলা হয়েছে। এ ছাড়া ছয় গ্রাহককে ১৫ লক্ষাধিক টাকা জরিমানা করেছেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভ্রাম্যমাণ আদালত। গতকাল ওই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার ও গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম খালেদুল ইসলাম।

গাজীপুর প্রতিনিধি