জরিমানা মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়ে ১৩ লাখ টাকা বিল বকেয়া থাকায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় চট্টগ্রাম নগরে আটজন গ্রাহকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধ সংযোগ। একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কারণে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নগরের ফিরিঙ্গিবাজার, আশরাফ আলী রোড, আছাদগঞ্জ, কাজেম আলী রোড, ঈশ্বরনন্দী
রোড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বে দেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের বিদ্যুৎ আদালতের জেষ্ঠ্য বিচারিক
হাকিম মো. মহিউদ্দিন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, বকেয়া ও জরিমানার টাকা আদায়ের জন্য আট বিলখেলাপি ও অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।