জরিমানা ৫০ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলা শহরের ত্রিমোহিনী মোড়ে অবস্থিত ঢাকা বেকারিতে গতকাল রোববার অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন ধরনের অনিয়মের ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এগুলো হলো বিস্কুটে কোনো মেয়াদ না থাকা, খাওয়ার অনুপযোগী রং ব্যবহার করা এবং মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় বিক্রি করা। গতকাল দুপুরে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিসেবে ছিলেন ইউএনও শরীফ রায়হান কবির। অভিযানে সহায়তা করে কেশবপুর থানা-পুলিশ। অভিযানকালে ৩০০ গ্রাম ভেজাল রং, ৬০ প্যাকেট বিস্কুট এবং ১০ বোতল কোমলপানীয় উদ্ধার করে তা সঙ্গে সঙ্গে নষ্ট করে ফেলা হয়।