জরিমানার প্রতিবাদে ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর শহরে ওষুধের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানার প্রতিবাদে গতকাল সোমবার দুই ঘণ্টার ধর্মঘট পালন করেছেন ওষুধের দোকানের মালিকেরা। দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ ধর্মঘট পালন করেন তাঁরা। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল সকালে অভিযান চালিয়ে চাঁদপুর মেডিকেল হল, জনতা ফার্মেসি ও গাজী মেডিকেলকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। সেই সঙ্গে লক্ষাধিক টাকার ওষুধও জব্দ করেন আদালত। তবে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক মোস্তফা আনোয়ার দাবি করেন, অহেতুক তাঁদের হয়রানি করায় এ ধর্মঘট ডাকা হয়।