জরুরি অবতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম থেকে উড্ডয়নের আট মিনিটের মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকায় জরুরি অবতরণ করে। বৃহস্পতিবার রাত একটা ২৭ মিনিটে এ ঘটনা ঘটে। এতে ক্রুসহ ২৪১ জন আরোহী ছিল। পরে ওই ফ্লাইটের যাত্রীদের মধ্যে ২৩৭ জনকে গতকাল ভোরে বিকল্প উড়োজাহাজের মাধ্যমে দুবাই পাঠানো হয়। এ ঘটনায় বিমানের মুখপাত্র ও মহাব্যবস্থাপক খান মোশাররফ হোসেন এক বিজ্ঞপ্তিতে ‘ইঞ্জিন সমস্যায় সৃষ্ট ঘটনায় উড়োজাহাজের যাত্রীগণ যে অসুবিধার সম্মুখীন’ হয়েছেন তার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিকল্প ফ্লাইটে যে কয়েকজন যাত্রী দুবাই যেতে রাজি হননি, তাঁদের টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়া হবে।