জরুরি বিভাগের জন্য ৩০০ আসন বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বাস্তবায়নাধীন এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালের ৩০০ শয্যা জরুরি বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য কামরুল হাসান খান। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ইমারজেন্সি মেডিসিনের (বিএসইএম) দুই দিনব্যাপী সপ্তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাধারণ জরুরি বিভাগ চালুর কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। শিগগিরই তা চালু করা হবে। বাসস