জরুরি মেডিকেল দল চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসোসিয়েশন অব মেডিকেল ডক্টরস অব এশিয়া (আমদা) এবং জাপান বাংলাদেশ ফেন্ডশিপ হাসপাতাল যৌথভাবে জরুরি চিকিৎসা দল গঠন করেছে। ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স টিম (ইএমআরটি) নামের এই চিকিৎসক দলটি গত শনিবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছে।ঘূর্ণিঝড় মহাসেনের কারণে মানুষের জরুরি চিকিৎসাসেবার দরকার হবে, এই বিবেচনা থেকে ইএমআরটিকে চট্টগ্রাম পাঠিয়েছে কর্তৃপক্ষ। জরুরি ওষুধপত্রসহ এই দলে আছেন ১০ জন। বিজ্ঞপ্তি।