প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে রিটার্নিং ও ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন জরুরি সভা করেছেন। উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ইউএনও রেজাউল করীম ও থানার ওসি এনামূল হক উপস্থিত ছিলেন। সভায় মনোনয়নপত্র পূরণ ও আচরণবিধি সম্পর্কে সম্ভাব্য প্রার্থীদের সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা বলেন, ১৪ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গতকাল থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ১৫ ফেব্রুয়ারি পৌরসভায় ভোট হবে।