জরুরি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় মুগ ডাল ও সুগন্ধি ধান চাষ উৎসাহিত করতে জেলার চার হাজার কৃষককে চলতি মাসে বিনা মূল্যে বীজ ও সার দেবে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এতে অর্থায়ন করবে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জিজেইউএসের সভাকক্ষে এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন ওরফে মহিন মিয়া, সমন্বয়কারী মো. জাকির হোসেন, কৃষিবিদ আবু বকর, কৃষিবিদ মো. মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য দেন।