জর্ডানে বাংলাদেশি গৃহকর্মীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্ডানের রাজধানী আম্মানে এক বাংলাদেশি গৃহকর্মীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। একটি বাসা থেকে ২২ বছরের ওই গৃহকর্মীর লাশ গত সোমবার উদ্ধার করা হয়। তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, আম্মানের মারজ আল হাম্মাম শহরতলির একটি বাসায় কাজ করতেন ওই গৃহকর্মী। বাড়ির মালিক সোমবার সকাল সাড়ে সাতটার দিকে সিঁড়ির রেলিংয়ে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
জননিরাপত্তা দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আমের সার্তওয়ারি বলেন, ‘আমরা এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবেই দেখছি। তদন্ত চলছে।’
আম্মানে বাংলাদেশ দূতাবাসের আইনজীবী সুহাদ লাহাম বলেন, ‘আমরা জর্ডান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনাটি পর্যবেক্ষণ করছি। ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’