জলঢাকা ও বদরগঞ্জে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলায় গত সোমবার রাতে অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের ১২টি ঘর, ঘরে রক্ষিত আসবাব ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের নেকবক্ত গ্রামের কলোনিপাড়ায় ওই অগ্নিকাণ্ড ঘটে।
এদিকে রংপুরের বদরগঞ্জে এক কৃষকের তিনটি গরু ও তিনটি ভেড়া অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। গতকাল মঙ্গলবার উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর বিচিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
কলোনিপাড়ার কয়েকজন স্থানীয় বািসন্দা বলেন, সোমবার রাত আটটার দিকে ওই গ্রামের বুদারু মামুদের থাকার ঘরে আগুনের সূত্রপাত হলে পাশের আরও পাঁচটি পরিবারসহ ছয়টি পরিবারের ১২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জলঢাকা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল ইসলাম বলেন, বৈদু৵তিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ওসমানপুর বিচিবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, ওই গ্রামের কৃষক আজিজার রহমানের থাকার ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দ্রুত তাঁর থাকার দুটি ঘর ও একটি গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বদরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তাঁর পাঁচটি গরু ও তিনটি ভেড়া অগ্নিদগ্ধ হয়। মারা যায় তিনটি গরু ও তিনটি ভেড়া। ঘরে থাকা ৬০ হাজার টাকাসহ আসবাব পুড়ে ছাই হয়।