জলঢাকা পৌরসভায় ইলিয়াছ হোসেন মেয়র নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা পৌরসভায় গতকাল বুধবার অনুষ্ঠিত উপনির্বাচনে বেসরকারি ফলাফলে ইলিয়াছ হোসেন বাবলু (আনারস) মেয়র নির্বাচিত হয়েছেন। মহাজোটের প্রার্থী ইলিয়াছ হোসেন বাবলু পেয়েছেন ১১ হাজার ৯৬৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফয়সাল চৌধুরী (দেয়াল ঘড়ি) পেয়েছেন ১০ হাজার ৯৩২ ভোট। রিটার্নিং কর্মকর্তা জলঢাকা উপজেলার নির্বাহী কর্মকর্তা সারোয়ার হোসেন বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।চলতি বছরের ১২ জানুয়ারি জলঢাকা পৌরসভার নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন আনোয়ারুল কবির চৌধুরী। তিনি গত ৩ এপ্রিল হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করলে মেয়র পদটি শূন্য হয়ে যায়। এখানে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এঁদের মধ্যে স্বতত্র মেয়র প্রার্থী ফয়সাল চৌধুরী আনোয়ারুল কবির চৌধুরীর ছেলে।