জলঢাকাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকাকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জলঢাকা স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত গণসমাবেশে রংপুর বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত এ ঘোষণা দেন।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) সহযোগিতায় জলঢাকা উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে উপজেলার পাঁচ সহস্রাধিক মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে শোভাযাত্রা করে অনুষ্ঠানে অংশ নেয়।
জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার জোবায়েদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলী, ইউএসএসের নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নীলফামারীর কর্মসূচি ব্যবস্থাপক হৃষিকেশ সরকার প্রমুখ।
এরপর দুপুরে গার্ল পাওয়ার প্রকল্পের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েরা কারাতে প্রদর্শন করেন।