জলঢাকায় অগ্নিদগ্ধে বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রামে গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে তাবিউন বেওয়া (৯৫) নামের এক বৃদ্ধা গুরুতর আহত হন। গতকাল বুধবার তাঁর মৃত্যু হয়েছে। তাবিউন শালন গ্রামের মৃত আজিজার রহমানের স্ত্রী।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই গ্রামের অলিয়ার রহমানের বাড়ির গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় অলিয়ারের ছয়টি ও আবদুল আজিজের একটি ঘর, আসবাবপত্র, নগদ অর্থ, ধান-চাল পুড়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় তিনটি গরু ও ১১টি ছাগল। এতে অলিয়ারে মা তাবিউন, তাঁর বড় বোন হাসনা বেগম (৬০), স্ত্রী রেহেনা বেগম (৫০) ও নাতনি আঁখি মণি (৩) অগ্নিদগ্ধ হন। রাত তিনটার দিকে তাবিউনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
অলিয়ার বলেন, ‘ওই রাতে আমি বাড়িতে ছিলাম না। খবর পেয়ে জলঢাকা শহর থেকে রাত তিনটার দিকে বাড়িতে এসে আমার মাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।’