জলঢাকায় খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে রহস্যজনক আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে রহস্য দেখা দিয়েছে।এক লাখ টাকা চাঁদার দাবিতে গত ৮ এপ্রিল জলঢাকা উপজেলা যুবলীগের সভাপতি আবদুল ওয়াহেদ বাহাদুরের নেতৃত্বে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ভাঙচুর ও তাঁকে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেন। বাহাদুর ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল জলিল মণ্ডল জানান, শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে কার্যালয়ের ভেতরে আগুন দেখে উপজেলা পরিষদের নৈশপ্রহরী ইউএনওকে খবর দেন। ইউএনও ঘটনাস্থলে এসে প্রহরীদের কার্যালয়ের তালা ভাঙার নির্দেশ দেন। তাঁরা তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কার্যালয়ের গুরুত্বপূর্ণ সব কাগজপত্র এবং আসবাব পুড়ে যায়। খাদ্য নিয়ন্ত্রক বলেন, ‘৮ এপ্রিলের ঘটনার মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর বাহাদুরের ঘনিষ্ঠ নির্নাল ও সুমন আমাকে মুঠোফোনে হুমকি দেন। তাঁরা বলেন, তোকে বাঁচতে দেব না।’এ ব্যাপারে বাহাদুর বলেন, ‘উপজেলা খাদ্য কর্মকর্তা আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেছেন। আমার তো তাঁদের সঙ্গে কোনো ব্যবসা নেই, আমি কেন তাঁদের কাগজ পুড়তে যাব। এর আগেও ১৯৯০ সালের দিকে জলঢাকা খাদ্য কার্যালয়ে আগুন লেগেছে। তদন্ত করলে থলের বেড়াল বেরিয়ে আসবে।জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারোয়ার হোসেন বলেন, ‘রাত সোয়া একটার দিকে খবর পেয়ে সেখানে গিয়ে আগুন দেখতে পাই। ঘরে তালা দেওয়া ছিল। ভাঙা জানালা দিয়ে কেউ আগুন দিতে পারে, পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’জলঢাকা থানার উপপরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন আহমেঞ্চদ বলেন, রাত সোয়া একটার দিকে আমরা খবর পেয়ে সেখানে গিয়েছি। ইউএনও স্যারের উপস্থিতিতে খাদ্য বিভাগের লোকজন কার্যালয়ের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দমকল বাহিনী এসে আগুন নেভায়। সেখান থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে। তাতে পেট্রলের গন্ধ ছিল। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল জলিল মণ্ডল জলঢাকা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিয়েছেন।