জলঢাকায় জায়ামাতের পৌর আমির গ্রেপ্তার, মোটরসাইকেল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা পৌর জামায়াতের আমির আমজাদ হোসেনকে (৪৮) সোমবার সকালে পুলিশ গ্রেপ্তর করেছে। এ সময় নম্বরবিহীন দুটি মোটরসাইকেল আটক করা হয়।পুলিশ জানায়, সোমবার সকালে আমজাদ হোসেনের নেতৃত্বে জামায়াত একটি জঙ্গি মিছিল বের করে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা চালায়। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তাঁরা পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করলে জঙ্গি মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। জলঢাকা থানার ওসি মোকসেদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় জলঢাকা পৌর জামায়াতের আমির আমজাদ হোসেনকে গ্রেপ্তার এবং দুটি নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল আটক করা হয়। আমজাদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।