জলঢাকায় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থীর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলী গত রোববার সকালে জলঢাকার বড়ঘাটে তাঁর বাসভবনে সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন।
তিনি বলেন, ৪ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন ও তাঁর ভাই সাদ্দাম হোসেন জলঢাকা জিরো পয়েন্টে প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে অকথ্য ও অশালীন ভাষায় বক্তব্য দেন। তাঁকে ও তাঁর ছেলেকে হত্যার হুমকিসহ নির্বাচনী কাজে অংশ নিতে দেবে না বলে হুমকি দেন।
এসক অভিযোগ অস্বীকার করে সহীদ হোসেন বলেন, ‘আমার বিজয় সুনিশ্চিত জেনে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন জামায়াত প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এ এম রফিকুন্নবী বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।