জলঢাকায় বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম কাঁঠালি গ্রামে মাজেদুল ইসলাম (৩৪) ও তাঁর স্ত্রী রাহেলা বেগম (৩০) বজ্রপাতে মারা গেছেন।গুরুতর আহত হয়েছেন রাহেলা বেগমের মা খোদেজা বেগম ও ছোট বোন আলেয়া খাতুন। গতকাল রোববার সকালে মুষলধারে বৃষ্টির সময় তাঁরা বারান্দায় বসা অবস্থায় এ ঘটনা ঘটে। পূর্ব শিমুলবাড়ী গ্রামের মাজেদুল ইসলাম শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ওই দুর্ঘটনার শিকার হন।