জলঢাকায় ভেজাল সন্দেহে সার আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা উপজেলার নবাবগঞ্জ বাজার ও ভাদুর দোরগা থেকে গত শুক্রবার বিকেলে ভেজাল সন্দেহে ৩৭ বস্তা সার জব্দ করেছে পুলিশ।জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভেজাল সন্দেহে এলাকাবাসী সারগুলো জব্দ করে থানায় খবর দিলে পুলিশ সারগুলো উদ্ধার করে। এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম কিবরিয়া বাদী হয়ে মামলা করেছেন।এলাকাবাসী জানায়, ডোমার থেকে ডিমলা অভিমুখে যাওয়ার পথে দুটি ভ্যানে ১৬ বস্তা ভেজাল টিএসপি সার ও জলঢাকা থেকে ডিমলা যাওয়ার পথে ভাদুর দোরগা থেকে তিনটি ভ্যানে ২১ বস্তা ভেজাল টিএসপি ও চায়না সার জব্দ করা হয়।উপসহকারী কৃষি কর্মকর্তা, ‘প্রাথমিকভাবে সারগুলো ভেজাল বলে মনে হলেও রাসায়নিক পরীক্ষা ছাড়া কিছু বলা যাবে না।’