জলঢাকায় মেয়র পদে উপনির্বাচন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদে উপনির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে।নির্বাচনে ইলিয়াছ হোসেন বাবলু আনারস এবং ফয়সাল চৌধুরী দেয়ালঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার নয়টি ওয়ার্ডের মোট ভোটার ২৬ হাজার ৪৩২ জন। ১০টি কেন্দ্রে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।জেলা নির্বাচন কর্মকর্তা সেকান্দার আলী জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রয়োজনীয় সংখ্যক আনসার, পুলিশ ও র্যাব মোতায়েন করা হবে। গত ১২ জানুয়ারি জলঢাকা পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হন আনোয়ারুল কবির চৌধুরী। তিনি গত ৩ এপ্রিল হূদেরাগে মারা যান। মেয়র পদপ্রার্থী ফয়সাল চৌধুরী আনোয়ারুল কবির চৌধুরীর ছেলে।