জলঢাকায় মেয়র পদে দুজনের মনোনয়নপত্র দাখিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২৯ জুন অনুষ্ঠেয় নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে গত সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন জাতীয় পার্টির ইলিয়াছ হোসেন বাবলু ও স্বতন্ত্র প্রার্থী ফয়সাল চৌধুরী। দুজন প্রার্থী রিটার্ন কর্মকর্তা জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারোয়ার হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। স্থানীয় সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ ও বিএনপির কেউ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল না করায় ওই দুই দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।