জলঢাকায় সার ডিলার নিয়োগে অনিয়ম বন্ধের দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম বন্ধের দাবি জানানো হয়েছে। এই দাবিতে ওই ইউনিয়নের বাসিন্দারা মঙ্গলবার জলঢাকা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, গত বছরের ২২ অক্টোবর ডাউয়াবাড়ী ইউনিয়নে একজন ডিলার নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করলে সংশ্লিষ্ট কার্যালয়ে চারটি দরখাস্ত জমা পড়ে। দীর্ঘ চার মাস পর প্রকৃত ব্যবসায়ীকে বাদ দিয়ে অব্যবসায়ী একজন স্কুলশিক্ষককে ডিলারশিপ দেওয়ার পরিকল্পনা চলছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম ভূঞা বলেন, ‘আমাদের নীতিমালায় ডিলারশিপ পাওয়ার জন্য কাউকে প্রকৃত সার ব্যবসায়ী হতে হবে এমন কোনো নিয়ম নেই। তিনি বলেন, প্রয়োজনে আমরা আবারও তদন্ত করে নীতিমালার মধ্যে পড়ে এমন ব্যক্তিদের নাম প্রস্তাব করে জেলা প্রশাসকের কাছে পাঠাব।’