জলদস্যু আলাউদ্দিন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা র্যাব গতকাল বুধবার ভোরে হাতিয়ার পশ্চিম উপকূলের জলদস্যু আলাউদ্দিন বাহিনীর প্রধান আলাউদ্দিনকে অস্ত্রসহ জাগলার চর থেকে আটক করে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কুমিল্লা অঞ্চলের কর্মকর্তা মো. সোহেল গতকাল বিকেলে মুঠোফোনে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আলাউদ্দিনের বাড়ি হাতিয়ার সুখচর ইউনিয়নের চর আমান উল্যা গ্রামে। তাঁর বাবার নাম মহিউদ্দিন। হাতিয়ার জাগলার চরে এবং সুখচর ইউনিয়নে তাঁর আস্তানা রয়েছে। পাঁচ-ছয় বছর ধরে আলাউদ্দিন ও তাঁর বাহিনী হাতিয়ার পশ্চিম উপকূলের মেঘনা ও বঙ্গোপসাগরে নৌযানে ডাকাতি ও চাঁদাবাজি চালিয়ে আসছিল।