জলদস্যু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুই জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন নুরনবী (৩০) ও ইলিয়াছ (২২)।
গতকাল সোমবার বিকেলে নগরের ফিরিঙ্গিবাজার ব্রিজঘাটা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, পাঁচটি গুলি ও চারটি কার্তু উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, সাগরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে দুই জলদস্যুকে গ্রেপ্তার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: চট্টগ্রামে আলমগীর (৪০) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে ঈদগাঁ বড় পুকুরপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে হালিশহর থানার পুলিশ।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবীর জানান, ২০১২ সালে একটি চুরির মামলায় তাঁর বিরুদ্ধে দুই বছরের সাজা দেন আদালত। এর পর থেকে পলাতক ছিলেন তিনি।