জলদস্যু গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ায় গতকাল বুধবার অভিযান চালিয়ে শফি আলম ওরফে শফি (৩৪) নামের এক জলদস্যুকে গ্রেপ্তার করেছে র্যা ব। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাতটি আগ্নেয়াস্ত্র ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। র্যা ব সূত্রে এ কথা বলেছে। র্যা ব সূত্রের ভাষ্যমতে, গতকাল বেলা দুইটার দিকে র্যা ব-৭-এর কক্সবাজার অঞ্চলের উপপরিচালক মেজর মোহামঞ্চদ সারওয়ার-ই-আলমের নেতৃত্বে র্যা বের একটি দল সোনাদিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জলদস্যু বাহিনীর প্রধান ডাকাত শফিকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়ার পশ্চিমপাড়ায় শফির বাড়ির পাশের ঝোপের ভেতর থেকে দুটি একনলা বন্দুক, একটি থ্রি কোয়ার্টার গান, চারটি এলজি ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়। মেজর মোহামঞ্চদ সারওয়ার-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহামঞ্চদ নাসির উদ্দিন বলেন, শফি এলাকার চিহ্নিত জলদস্যু।