জলদস্যু দমনে সরকার সব পদক্ষেপ নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সুন্দরবন বাঁচাতে, বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও দেশের সীমানা সুরক্ষায় সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। কোনো অবস্থায় দেশের স্বার্থ ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।গতকাল বৃহস্পতিবার সুন্দরবনের রায়মঙ্গল নদীর কাঁচিকাটা খালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভাসমান ক্যাম্প উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নের শহীদ ক্যাপ্টেন নিজামউদ্দিনঘাটে এ ক্যাম্প উদ্বোধন করা হয়।মন্ত্রী বলেন, বিজিবি ও কোস্টগার্ডের তৎপরতার কারণে সুন্দরবনে জলদস্যু ও বনদস্যুদের তৎপরতা হ্রাস পেয়েছে। বনদস্যুদের তৎপরতা রুখতে পদক্ষেপের অংশ হিসেবে এ ভাসমান বিজিবি ক্যাম্প স্থাপন করা হলো। পাশাপাশি টহলের ব্যবস্থাও জোরদার করা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিকে গুরুত্ব দিচ্ছে না। সংবিধান অনুযায়ী এসব দাবি মেনে নেওয়ার সুযোগ নেই।