জলদস্যুতার ‘উচ্চ ঝুঁকির’ তালিকা থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সামুদ্রিক ব্যুরো (আইএমবি) জলদস্যুতার উচ্চ ঝুঁকিতে থাকা এলাকার তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবাদ পাঠানোর পর মালয়েশিয়াভিত্তিক সংগঠনটি এ পদক্ষেপ নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আইএমবি বাংলাদেশের বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন করে এবং তাদের ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্যে আমূল পরিবর্তন ও সংযোজন করে।