জলদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণাঞ্চলের সাগর ও নদীতে জলদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র মৎ স্যজীবী জেলে সমিতি। গতকাল রোববার সকালে তোপখানা রোডে সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎ স্যজীবীরা এ দাবি করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শিকদার। তিনি জানান, গত অক্টোবরে মেঘনায় ৩০টি ডাকাতির ঘটনা ঘটেছে। পটুয়াখালীতে ১৫টি, বাগেরহাটে ১৯টি এবং ভোলায় ১১টি ট্রলার ছিনতাই হয়েছে। তিনি বলেন, সন্দ্বীপ থেকে হাতিয়া হয়ে সাতক্ষীরা পর্যন্ত সাগর ও সাগরের মোহনায় এবং সংলগ্ন নদীতে জলদস্যুদের তৎ পরতা বেড়ে গেছে। এ অঞ্চলের জেলেদের জীবন জলদস্যুদের কাছে জিম্মি হয়ে গেছে।সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে অপহরণ হওয়া জেলেদের মুক্তি, ক্ষতিপূরণ ও জীবনের নিরাপত্তার দাবি জানানো হয়। একই সঙ্গে জলদস্যুদের বিরুদ্ধে কম্বিং অপারেশন এবং মদদদাতাদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি শাহজাহান কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন প্রমুখ।