জলদস্যুর কবল থেকে সিঙ্গাপুরি জাহাজ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি বহনকারী সিঙ্গাপুরের একটি জাহাজকে জলদস্যুদের কবল থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এমভি ভিক্টোরি নামের জাহাজটি গত বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকা চর গজারিয়ার অদূরে সাগরে নোঙর করা জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে।কোস্টগার্ডের কমান্ডার এম মামুনুর রশীদ জানান, ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য যন্ত্রপাতি নিয়ে এসেছিল সিঙ্গাপুরি জাহাজ এমভি ভিক্টোরি।