জলদস্যুর চোখ তুলে ফেলেছেন বিক্ষুব্ধ জেলেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলার চর নিজামের মেঘনায় বিক্ষুব্ধ জেলেরা এক জলদস্যুর চোখ তুলে ফেলেছেন। নদীতে জেলেদের কাছে চাঁদা তুলতে এলে তাঁরা সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটান। জেলেরা জানান, একদল জলদস্যু সোমবার দিবাগত রাতে মেঘনায় নেমে জেলেদের নৌকা থেকে চাঁদাবাজি করতে থাকে। এ সময় জেলেরা সংঘবদ্ধ হয়ে সোলায়মানের চোখ তুলে দেন। জেলেরা ধাওয়া করলে বাকি দস্যুরা সাঁতরে পালিয়ে যায়। চরফ্যাশন থানার ওসি রতন কৃষ্ণ চৌধুরী বলেন, গতকাল মঙ্গলবার সলেমানকে পুলিশ চরের মধ্য থেকে উদ্ধার করে।