জলপাই পাড়তে গিয়ে জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গেঞ্জ গত বুধবার জলপাই পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার ধানগড়া ইউনিয়নের লাহোর গ্রামের হারান আলী সেখের ছেলে আনোয়ার হোসেন। সে এ বছর রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। গত বুধবার পরীক্ষা শেষে বাড়ি ফিরে বিকেলে গাছে উঠে লাঠি দিয়ে জলপাই পাড়তে যায়। এ সময় বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সঙ্গে লাঠি আটকে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, আনোয়ার মেধাবী ছাত্র ছিল। তার এ রকম মৃত্যু মেনে নেওয়া যায় না।