জলবায়ু ঝুঁকি নিরসনে সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা অঞ্চলের পরিবেশ সুরক্ষা, বনায়ন ও জলবায়ু ঝুঁকি নিরসনে ছয়টি সুপারিশ করেছে এ অঞ্চলের মানুষ। গতকাল সোমবার পরিবেশ ও বন মন্ত্রণালয় আয়োজিত এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে পাঁচ বছর মেয়াদি বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নবিষয়ক বিভাগীয় পরামর্শক সভায় এ সুপারিশ করা হয়েছে।
সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন গবেষণা সংস্থার ১২০ জন প্রতিনিধি অংশ নেন। সুপারিশগুলো হলো খুলনা অঞ্চলের লবণাক্ততা দূর করা, জীববৈচিত্র্য সংরক্ষণ, সুপেয় খাবার পানির ব্যবস্থা, জমির উর্বরতা শক্তি বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণ ও নদীভাঙন রোধ করা। এসব সমস্যা সমাধান করা গেলে এ অঞ্চলের পরিবেশ, বন ও জলবায়ু ঝুঁকি কমে আসবে।