জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উদ্যোগে গতকাল শনিবার ‘আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তনে
বাংলাদেশের ভূমিকা ও অবস্থান’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের
যুগ্ম সচিব মোহাম্মদ নাসিরুদ্দিন, বাংলাদেশের জার্মান উন্নয়ন সহযোগী সংস্থার (জিআইজেড) কৃষি ও জলবায়ু
পরিবর্তন-বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা আরটুর ভ্যালেনটিন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা।
সেমিনারে সমন্বয়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মতিন
ও সুন্দর জীবনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পল্লি উন্নয়ন সহায়ক ফাউন্ডেশনের
জলবায়ু পরিবর্তন প্রকল্পের পরিচালক ফজলে রাব্বি সাদেক। বিজ্ঞপ্তি।