জলবায়ুর প্রভাব মোকাবিলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিপিএর নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী জলবায়ুর পরিবর্তন ও এর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কমনওয়েলথভুক্ত দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত সিপিএর আফ্রিকা অঞ্চলের ৪৬তম সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন বলেন, খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, নারী-পুরুষ সমতা, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, নিরাপদ পানি, পয়োব্যবস্থা, জ্বালানি নিরাপত্তা এবং শান্তি ও নিরাপত্তাসহ সব বিষয়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনভুক্ত (সিপিএ) দেশগুলো পরস্পরের সহায়তা নিয়ে একসঙ্গে কাজ করতে পারে। সম্মেলনে ১৮টি সদস্য দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সাংসদেরা অংশ নেন।