জলবায়ু উদ্বাস্তুদের স্থায়ী পুনর্বাসনের দাবিতে ‘গ্রীণ বাংলা’র মৌন মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের জলবায়ু উদ্বাস্তুদের স্থায়ী পুনর্বাসনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন মিছিল করেছে গ্রীণ বাংলা কোয়ালিশন। ‘পরিবেশ রক্ষার্থে জলবায়ু যোদ্ধারা জাগো’ স্লোগান সামনে রেখে গতকাল তারা এ মৌন মিছিল বের করে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সকালে মিছিলের উদ্বোধন করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে শেষ হয়। সেখানে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন ভাস্কর রাশা, ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, মুক্তিযোদ্ধা শামসুজ্জামান মিলন প্রমুখ।