জলবায়ু উদ্বাস্তুদের ‘জনজ্ঞান কেন্দ্র’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতির শিকার (উদ্বাস্তু) কক্সবাজার উপকূলে বসবাসরত অভাবী মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে জনজ্ঞান কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রের উদ্বোধন করেন।এই কেন্দ্রের মাধ্যমে বিশেষ করে সুবিধাবঞ্চিত নারীদের ইংরেজি ও কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট ও উদ্দীপন যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে।