জলবায়ু খাতে ঋণ নেওয়ার ঘোষণায় টিআইবির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার ঋণ নেবে, ঋণ নিয়ে কাজ করতে সরকারের কোনো অসুবিধা নেই—অর্থমন্ত্রীর এমন বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অর্থমন্ত্রীর ঘোষিত ওই অবস্থান পুনর্বিবেচনা করে ঋণ না নিয়ে উন্নয়ন সহায়তার অতিরিক্ত ও নতুন অনুদানের দাবি তোলার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে টিআইবি।
গতকাল সোমবার বিবৃতিতে আসন্ন প্যারিস জলবায়ু সম্মেলনে জোরালোভাবে ওই দাবি উত্থাপনের জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে টিআইবি।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে যখন বাংলাদেশ আসন্ন প্যারিস চুক্তিতে আইনি বাধ্যতার আওতায় দুষণকারী দেশগুলোকে উন্নয়ন সহায়তার পাশাপাশি ‘অতিরিক্ত’ অর্থ অনুদান হিসেবে দেওয়ার দাবি তুলবে ঠিক তখনই সরকারের এই ঋণ নেওয়ার ঘোষণা ÿক্ষতিপূরণ পাওয়ার পথে অন্তরায় হবে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘জলবায়ু তহবিলকে লাভজনক বিনিয়োগ হিসেবে ব্যবহার করা অনৈতিক ও প্রতিশ্রুতির লঙ্ঘন। প্যারিস সম্মেলনের আগে এ ধরনের বক্তব্য প্যারিস চুক্তির আলোচনায় বাংলাদেশের মতোÿক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ পাওয়ার নৈতিক ভিত্তিকে দুর্বল করবে।’ তাতে আরও বলা হয়, জলবায়ু তহবিলের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন আন্তর্জাতিক অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানকেও অন্তর্ভুক্ত করার মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণ গ্রহণে সুকৌশলে উদ্বুদ্ধ ও বাধ্য করার প্রচেষ্টা হচ্ছে। বিজ্ঞপ্তি।