জলবায়ু গবেষণা কেন্দ্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল মঙ্গলবার জলবায়ু গবেষণা কেন্দ্র চালু করা হয়েছে।
চুয়েটের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই গবেষণাগারে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলাফল ও করণীয় সম্পর্কে বিশ্বমানের গবেষণা পরিচালনা করা হবে।
গতকাল গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম, গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক হযরত আলী, হাওয়াই বিশ্ববিদ্যালয়ের জাতীয় দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক কার্ল কিম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের চট্টগ্রাম শাখার সভাপতি এম আলী আশরাফ।
এ ছাড়া উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে গতকাল হাওয়াই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুয়েটের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন চুয়েটের রেজিস্ট্রার ফারুক-উজ-জামান চৌধুরী। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কার্ল কিম।