জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া হতাশার: বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার সিদ্ধান্তকে হতাশাজনক হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ। কারণ নিজেদের এবং ভবিষ্যতের জন্য একটি পরিবেশবান্ধব ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের মতো অগ্রণী অংশীদারকে হারানো দুর্ভাগ্যজনক ঘটনা।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ব্যাপারে এই মন্তব্য করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকিতে থাকা ১৬ কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ, প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকবে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট মারাত্মক ঝুঁকি মোকাবিলার জন্য সব বন্ধু ও অংশীদারদের নিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক তহবিল সংগ্রহে বাংলাদেশের প্রয়াস অব্যাহত থাকবে।