জলবায়ু নিয়ে আন্তর্জাতিক সমেঞ্চলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গতকাল বৃহস্পতিবার থেকে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন’ শীর্ষক আন্তর্জাতিক সমেঞ্চলন শুরু হয়েছে।
বিশ্বব্যাংকের সহায়তায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায় ডুয়েটের পুরকৌশল বিভাগ তিন দিনব্যাপী ওই সমেঞ্চলনের আয়োজন করেছে।
বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে আয়োজিত সমেঞ্চলনে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মোহামঞ্চদ আলাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গার্বেন ডি জং।সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেদারল্যান্ডসের ওয়াগেনিনগিন বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্রের ইডি মুরের পক্ষে মিজ ক্যাথরিন।
বক্তব্য দেন সম্মেলন আয়োজক কমিটির সভাপতি মো. শওকত ওসমান, সহসভাপতি গণেশ চন্দ্র সাহা, সদস্যসচিব এস এম আতিকুল ইসলাম ও পুরকৌশল বিভাগের প্রধান খসরু মিয়া।