জলবায়ু ন্যায্যতার পক্ষে ক্যাম্পেইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর গ্রিনহাউস গ্যাস নির্গমন ব্যাপক কমানো, শিল্পোন্নত দেশসমূহ থেকে সবুজ জলবায়ু তহবিলে প্রতিবছর ১০ হাজার কোটি ডলার প্রদান নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে জলবায়ু ন্যায্যতার জন্য ক্যাম্পেইন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে এ ক্যাম্পেইনের আয়োজন করে বেসরকারি সংস্থা পরিবর্তন রাজশাহী। সহযোগিতা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। এ সময় জলবায়ু পরিবর্তন খাতে কোনো অবস্থাতেই ঋণ বা অনুদান নয়, বরং উন্নয়ন সহায়তার অতিরিক্ত ও নতুন ক্ষতিপূরণ দাবি করা হয়। ক্যাম্পেইনে পরিবর্তন রাজশাহীর প্রধান নির্বাহী রাশেদ রিপন, রাবিসাসের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।