উত্তরাঞ্চলের প্রাণ নদী ও কৃষি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত এ অঞ্চলের আবহাওয়ার স্বাভাবিকতায় ব্যত্যয় ঘটাবে, যা অর্থনৈতিকভাবে পশ্চাত্পদ এ অঞ্চলের কৃষি তথা খাদ্যনিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দেবে। এ ছাড়া ভূমিরূপের পরিবর্তন মরুকরণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। এসবের লক্ষণ ইতিমধ্যে দেখা যাচ্ছে।গত বুধবার রাজশাহী শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন: উত্তরাঞ্চলে প্রভাব ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মু. শামসুল আলমের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোলাম সাব্বির সাত্তার। মাঠপর্যায়ের গবেষণা ও করণীয় সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন শফিকুল ইসলাম। মুক্ত আলোচনায় অংশ নেন রেদওয়ানুর রহমান, মোশাররফ হোসেন আখুঞ্জি, হাসান মিল্লাত, জামাত খান প্রমুখ।বক্তারা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিতসহ পানির সঠিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করার কথা বলেন। গঙ্গা ব্যারাজ নির্মাণ এবং উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান বক্তারা।