জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডে পাঁচ প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডের ১৬তম সভায় ৯৬ কোটি ৯৬ লাখ টাকার পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চারটি ও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) একটি প্রকল্প বাস্তবায়ন করবে। গতকাল বুধবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। অনুমোদন হাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: ২৪ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার টাকায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় অবকাঠামো উন্নয়ন; ১২ কোটি ৯০ লাখ নয় হাজার টাকায় শরীয়তপুর জেলার ডামুড্যা, গোসাইরহাট, শরীয়তপুর সদর এবং নড়িয়া উপজেলার নিষ্কাশন ও সেচখাল জলবায়ু পরিবর্তন ট্রাস্ট অর্থায়নে পুনর্খনন প্রকল্প; ১৫ কোটি ৬০ লাখ ৯১ হাজার টাকায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ও ঘড়িশার ইউনিয়নের সুরেশ্বর দরবার শরিফ এলাকায় পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প ও ২৪ কোটি ৯৫ লাখ টাকায় জলাবদ্ধতা নিরসনকল্পে সাতক্ষীরা জেলার বেতনা নদী পুনর্খনন প্রকল্প এবং ১৯ কোটি ৫০ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন জলবায়ু বিপন্ন এলাকায় সোলার এনার্জি উন্নয়ন প্রকল্প।