জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের জনগণ ও লেবার পার্টি যেকোনো বিপদে বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন লেবার পার্টির রাজনীতিক সাংসদ ইভান লুইস। গতকাল মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।‘জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের বিপন্নতার ঝুঁকি কমানোর প্রচেষ্টা ও ক্ষতিপূরণের দাবি আদায়ে ব্রিটিশ রাজনীতিবিদদের ভূমিকা’ শীর্ষক আলোচনায় বক্তব্য দিচ্ছিলেন ইভান লুইস। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান, নাগরিক সংহতি ও অক্সফাম।সংস্কৃতি, প্রচারমাধ্যম ও ক্রীড়াবিষয়ক ছায়া প্রতিমন্ত্রী ইভান লুইস বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকিতে আছে, কিন্তু বাংলাদেশ এ জন্য দায়ী নয়। কাজেই যেসব দেশ দায়ী, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশকে সমর্থন দেবে যুক্তরাজ্য। আশা করি, ক্ষমতাসীন দলকে আমরা এ ব্যাপারে প্রভাবিত করতে পারব।’নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। লেবার পার্টির নীতিবিষয়ক উপদেষ্টা সোফি সাটক্লিফ ও দাতব্য সংগঠন অক্সফামের কর্মকর্তা নুজহাত ইমাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।