জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দরকার রাজনৈতিক অঙ্গীকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের গৃহীত বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্মপরিকল্পনা-২০০৯ (বিসিসিএসএপি) সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু এ পরিকল্পনা বাস্তবায়নে জনগণের আরও অংশগ্রহণ দরকার। দরকার সমন্বয় ও রাজনৈতিক অঙ্গীকার। কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রস্তাবিত কাঠামো সক্রিয় করতে হবে এবং প্রতিবছর হালনাগাদ করতে হবে। গতকাল বুধবার স্থানীয় এক হোটেলে উন্নয়ন সংগঠন সংশপ্তক, অগ্রযাত্রা, প্রাণ, ইকুইটিবিডি ও সিএসআরএল আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে আয়োজকেরা এসব কথা বলেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উন্নয়ন সংগঠন সংশপ্তকের প্রধান নির্বাহী সৌরভ বড়ুয়া। এতে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন পরিকল্পনা বাস্তবায়নে সব রাজনৈতিক দলের নিজস্ব অঙ্গীকার ব্যক্ত করতে হবে। একই সঙ্গে স্পষ্ট জলবায়ু পরিবর্তন নীতিমালা প্রণয়ন করতে হবে।