জলবায়ু পরিবর্তন সম্পর্কে রাজনীতিকদের সচেতনতা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এবং আন্তর্জাতিক মুনাফা ও দূষণচক্রের বিরুদ্ধে রাজনৈতিক কর্মীদেরই সচেতন হতে হবে। তাহলেই দেশের স্বার্থ রক্ষা করে দূষণকারী দেশগুলোর কাছ থেকে ন্যায্য ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হবে।খুলনা নগরের উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গত বৃহস্পতিবার বিকেলে হিউম্যানিটি ওয়াচ আয়োজিত ‘জলবায়ু পরিবর্তনের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। পরিবেশ অর্থনীতিবিদ আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক তরুণ কান্তি শিকদার, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল সিংহ রায় প্রমুখ।